SkinCeuticals C E Ferulic (1 fl. oz.)

SkinCeuticals C E Ferulic (1 fl. oz.)
SkinCeuticals' C E Ferulic features a synergistic antioxidant combination of ferulic acid and pure vitamin C and E to enhance your skin's protection against environmental damage caused by free radicals. In addition to antioxidant protective benefits, this formula improves signs of aging and photodamage to reduce the appearance of lines and wrinkles while firming and brightening your complexion. Lastly, this powerful formula helps neutralize free radicals induced by UVA/UVB, infrared radiation (IRA) and ozone pollution (O3).

জ্যামিতি ২য় পর্বঃ

জ্যামিতি ২য় পর্বঃ

চতুর্ভূজঃ
১। চতুর্ভূজের চারটি কোনের সমষ্টি ৩৬০
ডিগ্রী।
২। যে চতুর্ভূজের –
ক। চারটি বাহু সমান, প্রত্যেকটি কোন
৯০ ডিগ্রী = বর্গ
খ। বিপরীত বাহুগুলো সমান ও
সমান্তরাল ও প্রত্যেকটি কোন ৯০
ডিগ্রী = আয়ত
গ। বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল
ওবিপরীত কোণ গুলো সমান =
সামন্তরিক
ঘ। চারটি বাহু সমান,বিপরীত বাহুগুলো
সমান্তরাল কিন্তু কোন কোনই ৯০
ডিগ্রী নয়= রম্বস
ঙ। বিপরীত দুটি বাহু সমান্তরাল ও
বাকি দুটি বাহু সমান্তরাল নয়=
ট্রাপিজিয়াম
৩। বর্গ, আয়ত, সামন্তরিক ও রম্বসের
ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদিখন্ডিত
করে।
বর্গ ও রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে
সমকোণে সমদিখন্ডিত করে।
বৃত্তঃ
৫। একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত
কেন্দ্রগামী সরলরেখা = ব্যাস এবং
কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব =
ব্যাসার্ধ
৬। একটি বৃত্তে প্রত্যেকটি ব্যাস সমান,
প্রত্যেকটি ব্যাসার্ধও সমান ।
৭ । বৃত্ত তার কেন্দ্রে ৩৬০ ডিগ্রী কোণ
উৎপন্ন করে।
৮ । পরিধির উপরস্থ একটি বিন্দুকে একটি
রেখা বৃত্তের বাইরের দিক থেকে
স্পর্শ করে গেলে তা বৃত্তের একটি
স্পর্শক।
৯ । স্পর্শকের স্পর্শ বিন্দু ও কেন্দ্র যোগ
করলে নতুন যে রেখাংশ পাওয়া যায়
তা ঐ স্পর্শকের উপর লম্ব। অর্থাৎ স্পর্শ
বিন্দুতে ৯০ ডিগ্রী কোণ উৎপন্ন হবে ।
রেখা ও কোণঃ
১০ । একটি সরলরেখা তার যে কোন
বিন্দুতে ১৮০ ডিগ্রী বা এক সরলরেখা
উৎপন্ন করে ।
১১ । দুটি রেখা পরস্পর সর্বদা সমান দূরত্ব
বজায় চললে তাদেরকে সমান্তরাল
রেখা বলে।
একান্তর কোণঃ
১২ । দুটি সমান্তরাল সরলরেখাকে অন্য
একটি সরলরেখা ছেদ করলে একটি
ইংরেজি Z এর মতো উৎপন্ন হয়। এই Z এ যে
দুটি কোণ আছে তারা একান্তর কোণ ও
পরস্পর সমান ।
অনুরুপ কোণঃ
১৩ । দুটি সমান্তরাল সরলরেখাকে অন্য
একটি সরলরেখা ছেদ করলে একটি
বর্ধিত ইংরেজি F বর্ণ উৎপন্ন হয় । এই F এর
একই পাশে, অর্থাৎ ডান/ বাম বা উপর/
নিচ, এ যে দুটি কোণ আছে তারা অনুরুপ
কোণ ও পরস্পর সমান ।
বিপ্রতীপ কোণঃ
১৪ । দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে
একটি যোগ ‘+’ চিহ্ন অথবা ক্রস ‘X’ চিহ্ন
উৎপন্ন হয় । এই চিহ্নের যে কোন বিপরীত
পাশের দুটি কোণকে বিপ্রতীপ কোণ
বলে । বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান ।
১৫ । দুটি সমান্তরাল সরলরেখাকে
তৃতীয় একটি সরলরেখা ছেদ করলে
তৃতীয় রেখার একই পাশে উৎপন্ন
অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি ১৮০ ডিগ্রী
বা দুই সমকোণ ।
বৃত্তে অন্তঃলিখিত সংক্রান্তঃ
১৬ । বৃত্তে অন্তঃলিখিত যে কোন
চতুর্ভূজের বিপরীত দুটি কোনের সমষ্টি
১৮০ ডিগ্রী ।
১৭ । বৃত্তে অন্তঃলিখিত বর্গ ও আয়তের
যে কোন কর্ণ ঐ বৃত্তের ব্যাস হবে।
১৮ । অর্ধবৃত্তস্থ ত্রিভুজের পরিধিস্থ
কোন ৯০ ডিগ্রী । অর্থাৎ বৃত্তের একটি
ব্যাস এর দুই প্রান্ত বিন্দু থেকে দুটি
সরলরেখা টেনে পরিধিতে মিলিত
হলে উৎপন্ন ত্রিভুজের যে কোণ পরিধি
স্পর্শ করে তা ৯০ ডিগ্রী ।
১৯ । একটি বৃত্তের কেন্দ্রে একটি যোগ
‘+’ চিহ্ন এঁকে পরিধি স্পর্শ করিয়ে ,
যোগ ‘+’ চিহ্নের প্রান্তগুলো যোগ করে
দিলে বৃত্তের অভ্যন্তরে চারটি সমান ও
সর্বসম ত্রিভুজ উৎপন্ন হয় , প্রত্যেকটি
ত্রিভুজের বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ
৯০ ডিগ্রী এবং পরিধিতে অবস্থিত
অপর দুটি কোণ ৪৫ ও ৪৫ ডিগ্রী ।
ত্রিভুজটি সমকোণী, সমদ্বিবাহু ত্রিভুজ।
২০ । একটি বর্গের অভ্যন্তরে একটি বৃত্ত
অন্তঃলিখিত হলে বর্গের এক বাহুর
দৈর্ঘ্য = বৃত্তের ব্যাস ।
২১ । একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে দুটি
সমান বৃত্ত পাশাপাশি অন্তঃলিখিত
হলে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ x বৃত্তের ব্যাস
আয়তক্ষেত্রের প্রস্থ = বৃত্তের ব্যাস

Post a Comment

0 Comments