মনে রাখার ৫টি দারুণ কার্যকরী কৌশলঃ-
-
লেখাপড়া বেশিক্ষণ মনে রাখতে পারেন না? কোন পড়া সহজে মুখস্থ হতে চায় না, কিংবা কঠিন কিছু বারবার চেষ্টা করেও শিখতে পারেন না? যতই চেষ্টা করুন না কেন, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যান? আপনার সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন এই ফিচারে। জেনে নিন খুব সহজে কোন কিছু শিখে ফেলার দারুণ কার্যকরী ও বৈজ্ঞানিক ৫টি কৌশল। কেবল লেখাপড়া নয়, অন্য যে কোন কিছু শিখতেও কাজে আসবে।
-
১) চোখ দেখবে, কান শুনবে, মস্তিষ্ক বুঝবে
কঠিন পড়াগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ুন। তবে কেবল জোরে উচ্চারণ করলেই হবে না, শুনতে হবে খুব মন দিয়ে। একই সাথে বিষয়টা বোঝার চেষ্টাও করতে হবে। যে অংশ্তি বুঝতে পারবেন না, সেটি একাধিক বার করে পড়ুন।
-
২) লিখে লিখে পড়া অভ্যাস করুন যেটা পড়বেন, সেটা না দেখে লেখার চেষ্টা করুন। লিখে মিলিয়ে নিন যে ঠিক হলো কিনা। ঠিক না হলে আবার লিখুন। কয়েকবার লিখলেই রপ্ত হয়ে যাবে।
-
৩) আছে বিশেষ সময়
কঠিন কিছু শিখতে হলে নিজেকে জোর করে পড়ার টেবিলে বসাবেন না। শুধুমাত্র তখনই চেষ্টা করুন। যখন আপনি খুব আগ্রহ বোধ করছেন শেখার। নাহলে রাতের বেলায় পড়তে বসুন। যেন পড়া শেষ করেই ঘুমিয়ে পড়তে পারেন। এতে পড়া সহজে মনে থাকবে।
-
৪) মস্তিষ্ককে সময় দিন একটা কিছু ঝানার পর মস্তিষ্কের সময় প্রয়োজন সেই তথ্যগুলো গুছিয়ে সংরক্ষন করতে। মূলত আপনার ঘুমের সময়ে মস্তিষ্ক এই কাজটি করে। তাই চেষ্টা করুন খুব কঠিন কিছু পড়া শেষ করার মত ১০ মিনিট ঘুমিয়ে নিতে। এই সময়ে মস্তিষ্ক সব ডাটা সুন্দরভাবে গুছিয়ে নেবে। যদি সেটা সম্ভব না হয়, রাতে ঘুমাতে যাবার আগে সমস্ত পড়া অবশ্যই একবার রিভিশন করে তবেই ঘুমাতে যাবেন।
-
৫) কিছু বিশেষ পদ্ধতি
ছোট্ট কিছু কৌশল অবলম্বন করুন নিজের সাথে। যেমন ধরুন, পড়াটি না শেখা পর্যন্ত টেবিল ছেড়ে উঠবেন না। কিংবা এটা শেখা হলে এক কাপ চা খাবেন। এমন ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা করুন নিজের জন্য। একটা কঠিন পড়া শেষ করে মিনিট পাঁচেক গল্প করে নিলেও মন ফ্রেশ হয়।
- Home
- Category
- _BANGLA
- __বাংলাসাহিত্য
- __বাংলা ব্যাকরণের
- _MATH
- _BCS
- _GENERAL KNOWLEDGE
- __General knowledge
- __বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- __সাধারণ বিজ্ঞান
- _English All
- __Vocabulary
- __IDIOMS AND PHRASES
- __EDITOR DS
- __PROTHOM ALO
- __Translation
- __Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _All Exam Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
- USA,UK & CANADA PRODUCTS


0 Comments