SkinCeuticals' C E Ferulic features a synergistic antioxidant combination of ferulic acid and pure vitamin C and E to enhance your skin's protection against environmental damage caused by free radicals. In addition to antioxidant protective benefits, this formula improves signs of aging and photodamage to reduce the appearance of lines and wrinkles while firming and brightening your complexion. Lastly, this powerful formula helps neutralize free radicals induced by UVA/UVB, infrared radiation (IRA) and ozone pollution (O3).
১। আপনার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা কী?
এটি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত ইন্টারভিউ কোশ্চেনগুলোর একটি এবং সবচেয়ে চ্যালেঞ্জিংও বটে। প্রশ্নের প্রথম অংশটির উত্তর দেয়া অপেক্ষাকৃত সহজ হলেও পরের অংশটি জীবন্ত ল্যান্ডমাইন, যদি না আপনি সতর্ক হন। কোম্পানি সাধারণত এমন কাউকে খোঁজে যারা তিনটি কাজ ভালভাবে করতে পারে।
১। আয় বাড়ানো
২। টাকা বাঁচানো
৩। সময় বাঁচানো
দুর্বলতার প্রশ্নটির উত্তর দেবার সময় আপনার বৈশিষ্ট্যগত ত্রুটির কথা পরিহার করুন। দুর্বলতাটি আপনার দক্ষতা রিলেটেড হলে ভালো হয়। যেমন উত্তরটি এমন হতে পারে- “আমি যখন শুরু করেছিলাম তখন আমার পাওয়ার পয়েন্ট এ দক্ষতা ছিল না। কিন্তু একটি ভালো বইয়ের সাহায্য নিয়ে আমি আমার দুর্বলতাটি দূর করতে পেরেছি।”
আরেকটি ভালো আইডিয়া হচ্ছে দূর্বলতার ছদ্মবেশে নিজের শক্তির দিকটাই তুলে ধরা। যেমন- “আমি আমার কাজ সম্পর্কে প্যাশনেট এবং যেকোন কাজে আমি নিজের সম্পূর্ণ্টাই দেই। তো মাঝে মধ্যে আমি যখন অন্যদের অলস সময় কাটাতে দেখি, তখন হতাশ হই”।
২। কিসের তাড়না আপনাকে রাতে জাগিয়ে রাখে?
এটি আরেকটি ল্যান্ডমাইন যেখানে আপনাকে সাবধানে পা রাখতে হবে। এতি আপনার দুর্বলতা খোঁজার আরেকটি উপায়। আপনি যতই আপনার প্রশ্নকারীর সাথে কথা বলতে বলতে সহজ হয়ে যাবেন, খুব ভালো সম্ভাবনা আছে আপনি অসাবধান হয়ে পড়বেন। খেয়াল রাখুন। এর উত্তরটি হতে পারে, “মাঝেমধ্যে ইন্টারভিউ সম্পর্কিত দুঃস্বপ্ন ছাড়া খুব কম সময়ই আমার ঘুমোতে কস্ট হয়।আমি সঠিক টাইম ম্যানেজমেন্ট এ বিশ্বাস করি এবং পর্যাপ্ত ঘুমিয়ে নিজেকে রিচার্জ করে নিই। আমি জানি আমি ক্লান্ত থাকলে হত কাজে আমার শতভাগ দিতে পারব না।
৩। আপনার আগের কোম্পানিতে আপনি কীভাবে উন্নতি করেছিলেন?
ভালো প্রশ্ন যদি প্রশ্নকর্তা একজন প্রোমোটেবল ক্যান্ডিডেট খুঁজে থাকেন। এখানে আপনি বিচ্ছিন্নভাবে আপনার পার্সোনাল এবং বিজনেস ট্রেইটগুলো তুলে ধরতে পারেন। আপনার আগের কোম্পানির প্রশংসা করুন। যেমন- “ট্রেনিং টি শিক্ষণীয় ছিল” কিংবা “আমি বেশ কিছু অসাধারণ মেন্টর পেয়েছিলাম যারা আমাকে অনেক সাহায্য করেছিলেন।” ধাপে ধাপে টাইটেল ধরে আপনার কঠোর পরিশ্রমের এবং মেধার ফসল হিসেবেই যে প্রমোশনগুলো পেয়েছেন তা কথায় কথায় তুলে ধরুন। প্রমোশন যদি নাও পেয়ে থাকেন, আগের চাকরিতে কী কী বাধার সম্মুখীন হতে হয়েছে এবং কীভাবে সেগুলো অতিক্রম করেছেন তার গল্প করুন।
৪। যদি আপনি রঙ হতেন, কোন রঙ হতেন?
আমাকে একবার বেশ ভালো একটি প্রতিষ্ঠান এর ইন্টারভিউতে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল। আমি হেসে গর্বিতভাবে রংধনুর রঙ বলে উত্তর দিয়েছিলাম। প্রত্যেকের মধ্যে সাধারণত চার ধরনের বেসিক পার্সোনালিটি টাইপের যেকোন একটি দেখা যায়। কিন্তু আমি পরিস্থিতি অনুযায়ী চিনতে এবং মানিয়ে নিতে পারি। কখনো আমার লাল হবার প্রয়োজন হয়, কখনওবা সবুজ, মাঝেমধ্যে সাদা কিংবা কালো এমনকি গোলাপিও। প্রশ্নকর্তা হেসে ফেলেছিলেন এবং বলেছিলেন “খুব ভালো উত্তর”।
৫। আপনি কতদিন আমাদের কোম্পানির সাথে থাকতে চান?
এটি একটি ভালো প্রশ্ন। এর মানে হচ্ছে প্রশ্নকর্তা আপনাকে জবটি দেবার কথা ভাবছেন। কিন্তু এটি ট্রিকি হতে পারে। আপনি ভাবতে পারেন প্রশ্নকর্তা ভাবছেন আপনি অল্পসময় পরই চলে যাবেন কিনা। টোপটি গিলবেন না। বল প্রশ্নকর্তার কোর্টে ফেরত পাঠান এভাবে উত্তর দিয়ে, “আমি এই কোম্পানিতে খুব ভাল ক্যারিয়ার গড়ার ব্যাপারে আশাবাদী। আমি পথনির্দেশনায় ভালো সাড়া দেই এবং সবসময়ই নতুন কিছু শিখতে চাই। আমি সাফল্য বলতে বোঝাই নতুন সুযোগ এলে তার জন্যে প্রস্তুত থাকা। আপনার কি মনে হয় কতদিন আমি এখানে সে চ্যালেঞ্জ এর সম্মুখীন হব?”
৬। আপনি কীভাবে মেজর প্রজেক্ট এর কাজগুলো করেন?
আপনি যে একজন সফল বিজনেস ম্যানেজার যে কিনা সমস্যা আইডেন্টিফাই এবং সলভ করতে পারেন তা দেখানোর এটি সুবর্ণ সুযোগ। “আমি কার্যকর স্ট্রাটেজিক প্ল্যানিং এ বিশ্বাসী যা সম্মুখী (অন্য কথায় আমার কী কী রিসোর্স এর প্রয়োজন হবে?) এবং পশ্চাদমুখী চিন্তা (যেমন, যদি ডেডলাইন শেষ এর দিকে থাকে তাহলে সফল আউটকাম পেতে হলে কোন কোন সময়ে কী কী পদক্ষেপ নিতে হবে?) দুটোর সমন্বয়েই গঠিত।
৭। আপনি কীভাবে স্ট্রেস সামলান?
এটির উত্তর দেয়ার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে প্রতিহত করা।“ আমি সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে স্ট্রেস পরিহার করি। প্রত্যেকটা দিনে অনেকগুলো করে ঘন্টা আছে। আমি কার্যকর লক্ষ্য নির্ধারণ করার মাধ্যমে সময়ের সর্বোচ্চ ব্যবহার করি। আমি ব্যায়াম করি, ঠিকমত খাই, এবং পর্যাপ্ত ঘুমাই। আমার মনে হয় এতেই স্ট্রেস দূরীভূত হয়।
৮। আপনার চাকরির প্রথম ৯০ দিনে আপনি কী করবেন?
এটি প্রশ্নকর্তার দৃস্টিতে ফেয়ার প্রশ্ন হলেও চাকরিপ্রার্থীর জন্যে আনফেয়ার। আপনি সাধারণভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারেন যে, “আমি কোম্পানির নিকটবর্তী লক্ষ্যের সাথে মিলিয়ে আমার লক্ষ্য সেট করব। তারপর আমি আমার সময় সেই লক্ষ্যগুল অর্জনের জন্যে ব্যয় করব। আপনাদের কোম্পানির জন্যে সবচেয়ে প্রয়োজনীয় এখন কী এবং আপনারা কি কোন ট্রেনিং প্রোগ্রাম অফার করেন?”
Post a Comment
0
Comments
Titles Teams
SkinCeuticals Daily Moisture
SkinCeuticals Daily Moisture works to hydrate and nourish skin while reducing the appearance of enlarged pores. Formulated with nutrient-rich algae extracts and a blend of botanical extracts, this daily moisturizer protects skin and leaves it feeling soft and smooth without any greasy residue. Made for oily, combination and normal skin types, this moisturizer helps to balance oil production while providing the optimal amount of moisture to refine pores.
0 Comments