SkinCeuticals C E Ferulic (1 fl. oz.)

SkinCeuticals C E Ferulic (1 fl. oz.)
SkinCeuticals' C E Ferulic features a synergistic antioxidant combination of ferulic acid and pure vitamin C and E to enhance your skin's protection against environmental damage caused by free radicals. In addition to antioxidant protective benefits, this formula improves signs of aging and photodamage to reduce the appearance of lines and wrinkles while firming and brightening your complexion. Lastly, this powerful formula helps neutralize free radicals induced by UVA/UVB, infrared radiation (IRA) and ozone pollution (O3).

অনুপাত

█▒▒▒▒ আজকের টপিক: অনুপাত ▒▒▒▒▒█


=============================

#সাধারণ আলোচনা:
অনুপাতের অংকগুলো খুব সহজে ১০-২০ সেকেন্ডে পারার জন্য এভাবে ভাবা শুরু করতে হবে,

*প্রতিটি অনুপাতের অংকে অনুপাত বাদে যে সংখ্যা দেয়া থাকবে তা কত অংশের মান, এরপর ১ অংশের মান কত? এভাবে ভাবনা শুরু করবেন।  তারপর প্রশ্ন অনুযায়ী কাজ করতে হবে। যেমন:

#প্রশ্ন: ০১:
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত? (উপজেলা পরি: কর্ম:-১০)

ক)৯        
খ)৮          
গ)১৮            
ঘ)কোনটিই নয়      

উত্তর:ক

#ব্যাখ্যাসহ সমাধান:

  এখানে অনুপাত বাদে ৬০ হচ্ছে ৩+৭+১০ = ২০ অংশের মান। তাহলে ১ অংশের মান হবে ৬০/২০ = ৩। এখন যে কোনটির মান বের করার জন্য তার অংশ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে।
এখানে ছোট টুকরাটি ৩ অংশ তাই তার দৈর্ঘ্য ৩*৩ = ৯ মিটার।

█ আরেকটি দেখুন █

#প্রশ্ন: ০২:
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত? (২৬তম বিসিএস) ২ লিটার

##ব্যাখ্যাসহ সমাধান:

এখানে দুধ ও পানির অনুপাতের পার্থক্য হলো ৫-১=৪ এবং এই ৪ অঙ্কের মান দেয়া আছে ৮। তাহলে প্রতি ১ অংশের মান হবে ৮৪ = ২। এখন অনুপাতটির যে রাশির মান বের করতে বলেছে সেই রাশি দিয়ে এই ১ অঙ্কের মান গুণ করে দিলেই উত্তর বের হয়ে যাবে এভাবে  >> এখনে যেহেতু পানির মান বের করতে বলেছে তাই পানির অনুপাত ১ কে ১ অঙ্কের মান দ্বারা গুণ করলে উত্তর হবে ১২ = ২।

▒ নিজে চেষ্টা করুন:▒

#প্রশ্ন: ০৩:
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমান ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত? (১১তম বিসিএস)
ক)৬        
খ)৮          
গ)১২            
ঘ)৪

[হিন্টস: এখানে ৫-২ = ৩ অংশের মান ৬ ]

#প্রশ্ন: ০৪:
৭৫০০ টাকা রহিম, করিম ও সালামের মধ্যে যথাক্রমে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করা হলে রহিম সালাম অপেক্ষা কত টাকা বেশি পাবে? (Agrani Bank Ltd. Off, Cash- 2015)  
ক.১০০০
খ.২০০০
গ.৩০০০
ঘ.১৫০০

#প্রশ্ন: ০৫:
A sum of money is to be distributed among A, B, C , D, in the proportion of 5 : 2 : 4 : 3. If C gets Tk. 1000 more than D, what is B’s share?  [Rupali Bank Ltd. Senior Officer 2013]

a. 500
b. 1500
c. 2000
d. none of these  

[হিন্টস: ১ অংশ = ১০০০ ]

#প্রশ্ন: ০৬:

Saif, Dr. Nazma and Shakil divided a sum of money among themselves in the ratio 2:3:7. Find the share of Saif, if the total share of Saif and Dr.Nazma together is Tk. 1500 less then that of Shakil? (DBBL,MTO:09)

 [Help: 7-(3+2) = 2part = 1500 so Shakil=?]

█ একটু ভিন্ন: █

#প্রশ্ন: ০৭:
একটি পাত্রে লাল ও সবুজ বলের অনুপাত ৩:১। পাত্রে যদি শুধু দুই ধরণের বল থাকে, তবে নিম্নের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারে না? (বাংলাদেশ ব্যংক অফিসার:০১)
 
ক)৯৬        
খ)৮০          
গ)৭২            
ঘ)৫৪    
 উত্তর:ঘ

▒▒ ব্যাখ্যাসহ সমাধান ▒▒
৩:১ অর্থ হচ্ছে মোট ৩+১ = চার ভাগ করতে হবে। এখন ৫টি বল থাকলে যেমন ৪ ভাগ করা যায় না তেমনি অপশনের একটি সংখ্যা আছে যাকে ৪ দিয়ে ভাগ করা যায় না, তাই মোট বলের সংখ্যা ৫৪ হতে পারে না । কেননা ৫৪ টি হলে ৩:১ অর্থাৎ মোট ৪ ভাগ করা সম্ভবই না। কিন্তু অন্য প্রতিটি সংখ্যাকে ৪ দ্বারা ভাগ করা যায়।

▒▒ চেষ্টা করুন:▒▒

#প্রশ্ন: ০৮:
Two whole numbers whose sum is 72 cannot be in the ratio : [Probashi Kallyan Bank Ltd. Executive Officer (Cash) 2014]
a. 5:7
b. 3:5
c. 3:4
d. 4:5

█ ভগ্নাংশের অনুপাত:  █

#অনুপাতের রাশি গুলোর মান কখনো  ভগ্নাংশ হয় না । তাই ভগ্নাংশ দেয়া থাকলে তাদের হরগুলোর ল.সা.গু বের করে তা দিয়ে প্রতিটি অনুপাত কে গুণ করে পূর্ণ সংখ্যা বানিয়ে হিসেব করতে হয়। যেমন:

#প্রশ্ন: ০৯:
১০০ টাকা ক ও খ এর  মধ্যে ১/২ : ১/৩ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে?

#ব্যাখ্যা সহ সমাধান :
প্রথমে হর ২ ও্ ৩ এর ল.সা.গু ৬ বের করে দু পাশে গুণ করে কাটা কাটি করলে নতুন পূর্ণ সংখ্যায় অনুপাত হবে ৩:২ এখন ১ অংশ = ১০০/৫ = ২০, তাহলে ক পাবে ৬০ এবং খ পাবে ৪০ ।  (  না বুঝে করলে ভুল হবে। কারন যে ১/২ পায় সে ১/৩ েএর থেকে বেশি পাবে।)

█  নিজে করুন:█

প্রশ্ন: ১০:
২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে  ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? (৩৭-তম বিসিএস প্রিলি)

(ক) ৪৫
(খ) ৮১
(গ) ৯০
(ঘ) ১৩৫ উত্তর: (ঘ)

#ব্যাখ্যা সহ সমাধান :

এখানে ১/৩:১/৫ : ১/৯ এর  হরগুলোর ল.সা.গু = ৪৫, সুতরাং পূর্ণ সংখ্যায় অনুপাত হবে ১/৩ * ৪৫: ১/৫* ৪৫:  ১/৫ * ৪৫

=১৫:৯:৫ এখন অনুপাতের যোগফল ১৫+৯+৫ = ২৯ সুতরাং প্রথম ভাই পাবে ২৬১ এর  =১৩৫ টি।

#প্রশ্ন: ১১:
The ratio 1/5 of 2/7  to  is ------ (BB Ass: Director-2008)

a. 3:5
b. 5:7
c. 7:9
d. 7:10
e.3:7

Post a Comment

0 Comments